আট বছর পর দ. কোরিয়া যাচ্ছে উ. কোরিয়ার নারী ফুটবল দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ৪ মে ২০২৬ সোমবার
ছবি: দ্য কোরিয়া টাইমস
দীর্ঘ বিরতির পর আবারও সীমান্ত পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে উত্তর কোরিয়ার ফুটবলাররা। এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সফর।
উত্তর কোরিয়ার ক্লাব নেগোহিয়াং আগামী ২০ মে সুওনে এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সুয়োন দলের মুখোমুখি হবে।
কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
পিয়ংইয়ং থেকে ২৭ জন খেলোয়াড় ও ১২ জন কর্মকর্তা সফরে অংশ নিবেন বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়।
আট বছর পর উত্তর কোরিয়ার কোনো দল দক্ষিণে খেলতে যাচ্ছে। সর্বশেষ ২০১৮ সালে ইনচনে অনুষ্ঠিত টেবিল টেনিস বিশ্ব ট্যুরে পাঁচজন উত্তর কোরিয়ান খেলোয়াড় যৌথ দলে অংশ নিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দুই কোরিয়ার সম্পর্ক অবনতি হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণকে ‘সবচেয়ে শত্রুতাপূর্ণ রাষ্ট্র’ আখ্যা দিয়ে পুনর্মিলনের প্রচেষ্টা বন্ধ ঘোষণা করেছে।
দুই কোরিয়া এখনো প্রযুক্তিগতভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। কারণ ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষে কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে তারা AFC-এর নিয়ম অনুযায়ী কাজ করবে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এটি একটি সম্পূর্ণ বেসরকারি ক্রীড়া ইভেন্ট। আমরা শান্ত ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করব যাতে খেলোয়াড়রা খেলায় মনোযোগ দিতে পারে।”
নেগোহিয়াং ক্লাবটি ২০১২ সালে পিয়ংইয়ংয়ে প্রতিষ্ঠিত। ২০২১-২২ মৌসুমে তারা উত্তর কোরিয়ার শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়। দলে রয়েছে কয়েকজন খেলোয়াড় যারা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শিরোপাজয়ী অভিজ্ঞতা অর্জন করেছেন।
নেগোহিয়াং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলছে। তারা কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের হো চি মিন সিটি দলকে ৩-০ গোলে হারিয়েছে।
সেমিফাইনালের জয়ী দল ২৩ মে সুওনেই অনুষ্ঠিতব্য ফাইনালে মেলবোর্ন সিটি অথবা টোকিও ভার্ডির মুখোমুখি হবে।
উত্তর কোরিয়া এশিয়ার নারী ফুটবলে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত। তাদের জাতীয় নারী দল বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে রয়েছে এবং ২০২৭ সালের নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।
এই সফরকে দুই কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে সম্ভাব্য নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি ও কোরিয়া টাইমস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








