‘আতঙ্কিত’ হয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল কাবিল বিশ্বাস (২২) নামে এক ব্যক্তির। এ ঘটনায় স্ত্রী রুবি খাতুনকে (১৮) আটক করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, চাটমোহর উপজেলার ধানকুরিয়া চরপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে ভাঙরী ব্যবসায়ী কাবিল বিশ্বাসের সঙ্গে চার মাস আগে আদালতে এফিডেভিটের মাধ্যমে রুবি খাতুনের বিয়ে হয়। রুবি গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর মেয়ে। বিয়ের পর থেকে তিনি স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার হন।
এক পর্যায়ে শনিবার ভোররাতে স্ত্রী ধারালো হাসুয়া দ্বারা স্বামী কাবিলের অন্ডকোষ কেটে দেয়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় কাবিল বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায়।
বেলা ১২টার দিকে ঘটনাস্থলে এসে গুরুদাসপুর থানা পুলিশ রুবিকে আটক করে। এ সময় কাবিলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রুবির বরাত দিয়ে তিনি জানান, বিয়ের পর থেকে তাকে দিনরাত যৌন নির্যাতন করে আসছিল তার স্বামী কাবিল বিশ্বাস। স্বামীকে অনেক নিষেধ করার পরও যৌন নির্যাতন করত। অবশেষে আতঙ্কিত হয়ে ধারালো অস্ত্র দ্বারা স্বামীর অন্ডকোষ কেটে দেয় রুবি।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পাশাপাশি ভিকটিমকে আটক করা হয়েছে। রুবি ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











