ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:৩৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

আতশবাজি-ফানুসে রাজধানীর একাধিক স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুস, আতশবাজি ও পটকা ফুটানোর সময় রাজধানীর লালবাগ, সদরঘাট ও মোহাম্মদপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওইসব এলাকায় বৈদ্যুতিক গোলযোগের সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
রাত একটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসিন্দা কাজী হাফিজ জানান, ১২ টা থেকে আমাদের এলাকায় বিদ্যুত নেই।

বিদ্যুতের অফিসের লোকজন জানিয়েছেন আতশবাজি পটকা ফোটানের কারণে এ গোলযোগের সৃষ্টি হয়েছে। বেশ কয়েক স্থানে একই ঘটনা ঘটায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে বলে জানান তারা।

এ দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, একাধিক জায়গায় আগুনের ঘটনা ছিল। কোনো বড় ধরনের ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে আনা হয়েছে।