আত্মহত্যার আগে স্ত্রীর সঙ্গে হাতাহাতি হয় আকাশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় চট্টগ্রামের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান একথা জানিয়েছেন।
তিনি বলেন, আত্মহত্যার ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই দম্পতির মধ্যে হাতাহাতিও হয়েছিল। গ্রেফতার আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতু প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু কিছু বিষয় আমাদের কাছে স্বীকার করেছেন। আবার কিছু বিষয় এড়িয়ে গেছেন।
মিজানুর রহমান জানান, প্রায় তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও মিতু। বিয়ের পরপরই মিতু অমেরিকা চলে যান।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাড়ি থেকে চিকিৎসক আকাশের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ফেসবুকে পোস্টে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে কিছু তথ্য তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার রাতে নন্দনকানন এলাকায় এক আত্মীয়র বাসা থেকে মিতুকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমান জানান, মিতু আমেরিকা যাওয়ার পর থেকেই বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ জানুয়ারি মিতু দেশের আসার পর তা আরও বেড়ে যায়।
চিকিৎসক আকাশ ফেসবুক পোস্টে তার স্ত্রী মিতুর যেসব বন্ধুর নাম বলে গেছেন, তাদের বিষয়েও তদন্ত করা হবে জানান পুলিশের এ কর্মকর্তা।
এ নিয়ে এখনও পর্যন্ত কেউই লিখিত কোনও অভিযোগ করেনি জানিয়ে তিনি জানান, যেহেতু আকাশ কিছু পোস্ট দিয়েছেন এবং তার পরিবারের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই করার জন্য আমরা মিতুকে গ্রেফতার করা হয়েছে।
-জেডসি
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











