আত্মহত্যা করেছেন কোরিয়ান পপ তারকা হাইসু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৬ মে ২০২৩ মঙ্গলবার
পপ তারকা হাইসু। ছবি- সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা হাইসু আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ মে) হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, কোরিয়ার কর্তব্যরত পুলিশ জানিয়েছে ২৯ বছর বয়সি এই তারকার মরদেহের পাশে পাওয়া গেছে একটি সুইসাইড নোট।
পুলিশ তদন্ত শেষে আরও জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের দুদিন আগেই মৃত্যু হয়েছিল হাইসুর।
সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ হাইসুর মৃত্যুকে আত্মহত্যা বলে ধরে নিলেও নেটিজেনরা এ গায়িকার মৃত্যুকে রহস্যের চোখেই দেখছেন। কেননা হাইসুর সুইসাইড নোটে কী লেখা ছিল তা এখনও পুলিশ কর্তৃপক্ষ প্রকাশ্যে আনেননি।
এছাড়া গায়িকার মৃত্যুর খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে হাইসু গত ৪ বছর ধরে গানের দুনিয়ায় সাফল্যের শীর্ষে থাকার পরও কেনো সুখ উপভোগ করতে চাইলেন না এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে ভক্তদের মনে ।
জানা গেছে, কোরিয়ার ট্রট ধারার এ গায়িকার আসল নাম কিম সু-হিউন। হাইসু ১৯৯৩ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকে গানের প্রতি আলাদা টান থেকে সংগীত বিষয়ে পড়াশোনা করা হাইসু বিশেষ ধরনের এক স্টাইলে গাইতেন। যার নাম ‘পানসোরি স্টাইল’। এটি অনেকটা গাথাকাব্যের ধাঁচে গাওয়া হয়। ২০১৯ সালে একক অ্যালবাম 'মাই লাইফ, মি' দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











