আত্রাই নদ থেকে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
নওগাঁয় নদে গোসলে নেমে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার
নওগাঁ জেলার মহাদেবপুরে আত্রাই নদে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে নিখোঁজ ঘটনাস্থল রামচদ্রপুর থেকে প্রায় এক কিলোমিটার দুরে দম্পতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। মৃতরা হলেন-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) এবং তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।
স্থানীয় সূত্র জানা যায়, গত শনিবার উপজেলার খাজুর ইউনিয়নের রামচদ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে আসেন পারভেজ হোসেন ও মিনি আকতার সোমা। নিহত মিনি আকতার সোমার মামাতো বোন মুনিয়া আকতার (রেজাউল ইসলামর স্ত্রী)। রবিবার দুপুরে বাড়ির পাশে আত্রাই নদে খেয়াঘাটে তারা গোসল করতে নামে।
আত্রাই নদে স্রোত থাকায় পানিতে নামার পর তারা নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজ করে পায়নি। পরে মহাদেবপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। বিকেল ৫ টার দিকে ডুবুরিরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮ টা পর্যন্ত খোঁজ না পেয়ে প্রথমদিনের উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দুরে রামচদ্রপুর নামক স্থান পাশাপাশি দম্পতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ গৃহবধূ মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে নিহতের পরিবার জানিয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখার পর আজ সোমবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার চেষ্টা চালানো শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর নামক ওই স্থান থেকে এক কিলোমিটার দূরে থেকে তাদের দুজনেরই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











