আদালতে অভিষেক-ঐশ্বরিয়াকন্যা আরাধ্যা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নাম তার আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া বচ্চনের কন্যা। বিগবস অমিতাভ বচ্চনের নাতনি। মাত্র ১১ বছর বয়স তার। কৈশোরেও এখনো পা রাখেনি সে। তার আগেই আদালতে পা রাখল আরাধ্যা। কিন্তু কেন এত বড় পদক্ষেপ?
জানা গেছে, এক ইউটিউব চ্যানেলে তার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর প্রচার করা হয়েছে। সেই চ্যানেলের বিরুদ্ধেই নালিশ ঠুকেছে আরাধ্যা। তার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্টে উঠেছে সেই মামলা। আগামী ২০ এপ্রিল শুনানির দিন ধার্য রয়েছে।
তারকা সন্তান আরাধ্যা বচ্চন। তাও যে সে তারকা নয়! অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে এবং অমিতাভ বচ্চনের নাতনি। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে কেটেছে তার জীবন। আরাধ্যা বড় হয়েছে একাধিক নামজাদা অনুষ্ঠানের লাল গালিচায় হেঁটে। মা ঐশ্বরিয়ার সঙ্গে গেছে কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে। বিভিন্ন ছবির প্রিমিয়ার থেকে নামিদামি অনুষ্ঠানেও সব সময় মেয়েকে নিয়েই হাজির হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।
সম্প্রতি নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনেও মা ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থিত ছিল মেয়ে আরাধ্যা। ভবিষ্যতে আরাধ্যা যে পেশাই বেছে নিক না কেন, ক্যামেরার সামনে এখন থেকেই বেশ স্বচ্ছন্দ সে।
তবে নিজের বিষয়ে ভুয়া খবর শুনতে নারাজ অভিষেক-ঐশ্বরিয়াকন্যা। তাই নাবালিকা হলেও নিজের জীবন ও স্বাস্থ্য বিষয়ে ভুয়া খবর ছড়ানোয় রাশ টানতে আদালতের দ্বারস্থ আরাধ্যা বচ্চন।
এর আগে একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কারণে ট্রলিংয়ের শিকার হয়েছে আরাধ্যা। বাবা হিসেবে বারবার এ রকম ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক বচ্চন। তবে এই প্রথম নিজে কোনো পদক্ষেপ নিল আরাধ্যা। আগামী ২০ এপ্রিল দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে আরাধ্যার করা মামলার। আপাতত দিল্লি হাইকোর্টের সেই রায়ের দিকে নজর সবার।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











