আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
আদালত প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
প্রতীকী ছবি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসার শিশুগৃহকর্মী মোহনা আদালতে নির্যাতনের বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোমের মিয়া মোহনাকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
জবানবন্দি শেষে মোহনাকে জিম্মায় নেওয়ার আবেদন করেন তার বাবা গোলাম মোস্তফা। তবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া মোহনা অসুস্থ থাকায় তাকে পুনরায় হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন এবং সুস্থতা সাপেক্ষে জিম্মার বিষয়ে শুনানি হবে বলে জানান।
মোহনার পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংস্থাটির সদস্য ফাহমিদা আক্তার রিংকি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ মার্চ গোলাম মোস্তফা বিমান বাংলাদেশের এমডি সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসা। ওই বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর শিশুকে দেখাশোনার জন্য অল্প বয়সী মেয়ের খোঁজ করছিলেন। পরে গোলাম মোস্তফার সঙ্গে তার পরিচয় হয়। মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি পেয়ে গত বছরের জুনে মোস্তফা তার মেয়েকে ওই বাসায় কাজে পাঠান।
সর্বশেষ গত বছরের ২ নভেম্বর মেয়েকে দেখে আসেন গোলাম মোস্তফা। এরপর তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, চলতি বছরের ৩১ জানুয়ারি বীথি ফোন করে গোলাম মোস্তফাকে জানান, তার মেয়ে অসুস্থ। পরে সন্ধ্যা ৭টার দিকে মেয়েটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ওই সময় মেয়ের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান গোলাম মোস্তফা। মেয়েটি ঠিকভাবে কথা বলতে পারছিল না। নির্যাতনের কারণ জানতে চাইলে বীথি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে মোহনাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে তার বাবাকে জানায়, ওই বাসায় তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। মারধরের পাশাপাশি খুন্তি গরম করে শরীরে ছেঁকা দেওয়া হতো বলেও সে অভিযোগ করে।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়


