ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২১:১৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

আদালতে পরীমনি, রিমান্ড চাইবে না সিআইডি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানী ঢাকার বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিকে আদালতে তোলা হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

এদিকে, এই মামলায় পরীমনিকে আর রিমান্ডে চাইবে না বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

পরীমনি ছাড়া প্রযোজক নজরুল ইসলাম রাজ, আশরাফুল ইসলাম ওরফে দীপু মামা, ম্যানেজার সবুজ আলী ও মডেল মরিয়ম আক্তার মৌকেও রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে তাদের মামলার শুনানি হবে।

গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

তার আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের র‍্যাব সদরদপ্তরে নেওয়া হয়। বুধবার রাতে সেখানেই থাকতে হয়  তাদের।

পরে বৃহস্পতিবার র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনি ও তার সহযোগিতা বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেদিনই তাকে আদালতে তোলা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।