আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
আপডেট: ০৮:২১ এএম, ২৭ মে ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ বিমান বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটি বাশারে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা বিমান বাহিনীকে আরো আধুনিকায়নের মাধ্যমে কৌশলগত দিক থেকে একটি সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।’
বাংলাদেশ বিমান বাহিনীতে এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময়ই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের কল্যাণ ও এই বাহিনীর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। উন্নয়নের এ ধারা সবসময়ই অব্যাহত থাকবে।’
নতুন বিমান সংযুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতায় আজ বিমান বাহিনী বহরে যুক্ত হতে যাচ্ছে ৩টি এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান। এর আগে পরিবহন বৈমানিকরা পিটি-৬ বিমানে উড্ডয়ন সম্পন্ন করে টি-৩৭ বিমানে উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহণ করতেন। এরপর পরিবহন বিমানে প্রশিক্ষণ নিতেন, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল। এল-৪১০ অন্তর্ভুক্তির ফলে এ ব্যয় কমে যাবে।’
তিনি বলেন, ‘পরিবহন বিমানের বৈমানিকরা বিশ্বের উন্নত দেশগুলোর বিমান বাহিনীর মতো পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিতে পারবেন। অবতরণের ক্ষেত্রে এই বিমানে অধিক সুবিধা থাকায় অত্যন্ত দুর্গম অঞ্চলেও প্রাকৃতিক দুর্যোগকালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এই বিমান অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা, টহল, আকাশপথে জরিপ ও প্যারা ট্রুপিং পরিচালনার পাশাপাশি বাহিনীর সার্বিক পরিবহন সামর্থ্যকে বিশ্বমানে পৌঁছে দিবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির জন্য পিটি-৬ প্রাইমারী প্রশিক্ষণ বিমান এবং কে-৮ডব্লিউ জেট প্রশিক্ষণ বিমান ক্রয়, রাশিয়া থেকে ৩টি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার ক্রয়সহ বিভিন্ন সময় সরকারের নেওয়া উন্নয়ন চিত্র তুলে ধরেন শেখ হাসিনা।
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাশার বিমান ঘাঁটিতে পৌঁছালে বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী এবং ঘাঁটি অধিনায়ক তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক, সেনা ও নৌ-বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৭.০৫.২০১৫ - চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা











