ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ৪:৪৬:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আন্তঃজেলা নয়, সিটিতে চলবে বাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৩ মে ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তঃজেলা নয়, শুধুমাত্র সিটির মধ্যে বাস চালুর পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, বাস চলার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় আন্তঃজেলায় পরিবহন বন্ধ থাকবে। শহরের মধ্যে গাড়ি খুলে দেয়া হবে। নৌ পরিবহন ও সীমান্ত বন্ধ থাকবে।

ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে বাসসহ গণপরিবহন চালুর দাবি উঠার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে এমনটা জানানো হয়।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের জাহিদ মালেক বলেন, আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। শহরের মধ্যে গাড়ি খুলে দেয়া হবে। নৌ পরিবহন বন্ধ থাকবে। সীমান্ত বন্ধ থাকবে।

ঈদের কেনাকাটায় শপিংমল ও দোকানপাটে স্বাস্থ্যবিধি মানা না হলে এসব বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে। যদি স্বাস্থ্যবিধি মানা না হয়, তবে বন্ধ করে দেয়া হবে। জরিমানা করা হবে। এসব সিদ্ধান্ত ঈদ পর্যন্ত নেয়া হয়েছে।

সুপারিশগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তারপর অফিসিয়াল সিদ্ধান্ত আসবে বলে জানান মন্ত্রী।

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে গত ১৪ এপ্রিল এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর এক সপ্তাহ করে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। বর্তমানে তৃতীয় সপ্তাহ চলছে। আগামী বুধবার চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা রয়েছে।

-জেডসি