আন্তর্জাতিক ফুটবলে বাধা নেই আফগান নারীদের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
ফিফার নিয়ম পরিবর্তনের ফলে আফগানিস্তানের নারী ফুটবলাররা এখন আনুষ্ঠানিক ম্যাচে অংশ নিতে পারবেন। এটিকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সাবেক অধিনায়ক খালিদা পোপাল।
এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আফগানিস্তান নারী বিশ্বকাপ ও অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জনের সুযোগ পাবে, যা পোপালের ভাষায় একটি দীর্ঘ সংগ্রামের ফল।
কোপেনহেগেন থেকে পোপাল বলেন, “আজ সকালে আমি কল্পনা করেছি- একজন তরুণ আফগান মেয়ে ঘুম থেকে উঠে বলছে, ‘আমার খেলার অধিকার আছে’। এটি একটি মৌলিক মানবাধিকার।”
তিনি আরও বলেন, “এটি অসাধারণ খবর, একটি ঐতিহাসিক মুহূর্ত, যা আমরা এখন অনুভব করার চেষ্টা করছি।”
আফগানিস্তান নারী জাতীয় দলটি ২০০৭ সালে কাবুলে পোপাল ও অন্যান্য খেলোয়াড়দের উদ্যোগে গঠিত হয়। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর প্রায় ১০০ জন খেলোয়াড় ও তাদের পরিবারকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সরিয়ে নেওয়া হয়। এছাড়া দলের সদস্যরা ইউরোপ, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রেও চলে যান।
বর্তমানে আফগানিস্তানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ, এমনকি গোপনে আয়োজিত অনুশীলন কার্যক্রমও বন্ধ করে দিয়েছে সরকার। পরবর্তীতে ইউরোপ ও অস্ট্রেলিয়াভিত্তিক আফগান শরণার্থী খেলোয়াড়দের নিয়ে একটি দল গঠন করা হয়, যারা গত বছর মরক্কোতে ফিফা ইউনাইটস উইমেন্স সিরিজে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে।
তবে আগে ফিফার নিয়ম অনুযায়ী আফগান ফুটবল ফেডারেশনের অনুমোদন ছাড়া তারা কোনও ধরনের আনুষ্ঠানিক প্রতিযোগিতায় অংশ নিতে পারত না। এসপ্তাহে ফিফার সংশোধিত নিয়ম অনুযায়ী, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সমঝোতার মাধ্যমে আফগান নারী দলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হবে।
এই নিয়মটি বিশেষ পরিস্থিতিতে থাকা অন্য দলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা নিজেদের জাতীয় দল নিবন্ধন করতে পারছে না।
পোপাল বলেন, “এটি দীর্ঘ সংগ্রাম ছিল, কিন্তু আমরা কৃতজ্ঞ- এই ইতিহাস শুধু আফগান নারীদের জন্য নয়। ভবিষ্যতে কোনও দলকে যেন আমাদের মতো কষ্ট ও ত্যাগ স্বীকার করতে না হয়।”
তিনি জানান, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা খেলোয়াড়দের নিয়ে একটি প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পোপাল বলেন, “এই ঘোষণা আমাদের প্রবাসী খেলোয়াড়দের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করার সুযোগ দেবে।
আফগানিস্তান ২০২৭ সালের নারী বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে পারবে না, তবে ভবিষ্যতের আসরগুলোতে সুযোগ পাবে।
ফিফা সভাপতি বলেন, “বিশ্ব ক্রীড়াঙ্গনে এটি একটি শক্তিশালী ও নজিরবিহীন পদক্ষেপ। প্রতিটি নারীর ফুটবল খেলার অধিকার রক্ষা করা এবং নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ নিশ্চিত করা ফিফার দায়িত্ব।’’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








