আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
টানা চার সপ্তাহ সোনার দাম কমার পর আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহ ধরে ফের দাম বাড়তে শুরু করেছে। সবশেষ সপ্তাহে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। রূপা বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহ সোনার দাম বাড়লেও দেশের বাজারে বাড়েনি। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়ানো হবে।
এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে।
আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহ প্রতি আউন্স সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ২১ ডলার বা শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ বা ১০ দশমিক ২৮ ডলার।
ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ দশমিক ১২ ডলার। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বাড়লো ২৫ দশমিক ৫৪ ডলার। এতে মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে সোনার এই দাম বাড়ার আগে টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।
আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারেও দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।
সোনার দাম কমানো হলেও রূপার দাম আগেরটাই বহাল রাখা হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি গেল এক সপ্তাহে রূপার দামও বেড়েছে। গেল এক সপ্তাহে ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৯৪ ডলারে। এরপরও মাসের ব্যবধানে রূপার দাম কমেছে ২ দশমিক ৬৯ ডলার।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির










