আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু ১ জানুয়ারি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হবে ২০২৩ সালের বাণিজ্যমেলা। আগামী ১ জানুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলা চলবে।
তিনি আরও বলেন ‘প্রতিবছরের মতো এবারও অনেক দেশ এতে অংশ নেবে। এখন পর্যন্ত সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ যোগাযোগ করছে। যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। তাই আশা করছি, গতবারের চেয়ে এবারের আয়োজন অনেক ভালো হবে।’
মেলায় অংশ নেয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যাও গতবারের চেয়ে বেশি হবে বলে জানান তিনি।
করোনা মহামারি কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে ২০২২ সালের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়।
উল্লেখ্য, ঢাকার প্রাণকেন্দ্র শেরে বাংলা নগর থেকে সরিয়ে প্রথমবারের মতো পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয় গত বছর। মেলার স্থান পরিবর্তনের কারণে সেবার মেলায় যাতায়াতে ক্রেতা-দর্শনার্থীদের ঝামেলা পোহাতে হয়। এবার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় সেই ভোগান্তি হবে না বলে প্রত্যাশা ইপিবি সচিবের।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






