আন্দোলন ঠেকাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মাঝে চলমান সংকটে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল (মঙ্গলবার) গণভবনে ডেকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের ক্রিকেটাররা ১১ দফা দাবিতে ক্রিকেটাররা তাদের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন। অপরদিকে এই ধর্মঘটকে ঘিরে ক্রিকেটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন আশঙ্কার কথা বলেছেন গতকাল সংবাদ সম্মেলনে।
মাশরাফির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফিকে। মাশরাফির কাছ থেকে ক্রিকেটের বর্তমান অবস্থার কথা জানেন প্রধানমন্ত্রী। এরপর তিনি নিজেই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়ে বলেন, ‘তোমরা খেলে যাও, আমি বিষয়টি দেখছি।’
সোমবার (২১ অক্টোবর) টাইগারদের পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়- যেখানে কেবল উপস্থিত ছিলেন না মাশরাফি; এই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়- পরে নিজের ফেসবুক পেইজে ১১ দফা দাবিকে সমর্থন জানিয়ে একটি পোস্ট দেন।
এদিকে বিসিবি সম্মেলন শেষে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে ধর্মঘটের মুখপাত্র সাকিব আল হাসান বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











