ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ০:৩১:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

আপাতত বাড়ছে না আর ভোজ্য তেলের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আপাতত আগামী ১৫ দিনে ভোজ্যতেলের দাম আর বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার সকালে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটি করা হবে। আপাতত বাড়ছে না, তারা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলো আমাদের না জানিয়ে। সেটাও ব্যবসায়ী বলেছে যে কনসিডার করবে।

মন্ত্রী আরও বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ মানে ১৬ দিন পর আবার বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো আর কমানোর প্রয়োজন হলে কমাবো। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয়, সেটি করবো।