ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৫৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

আপিলের রায়ে জায়েদ খানের পদ বাতিল, নিপুণকে জয়ী ঘোষণা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আপিল বোর্ডের রায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ শনিবার বিকেলে এফডিসিতে আপিল বোর্ড বৈঠক ডাকে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই বৈঠকের দায়িত্ব পালন করেছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সেখানে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী ঘোষণা করেন শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

বৈঠকে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তার উপস্থিত থাকলেও অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু অনুপস্থিত ছিলেন।

সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ আনা হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে। এছাড়াও বেশকিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

নিপুণের আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের পদ বাতিল হবে নাকি তিনিই দায়িত্বে থাকবেন- সে বিষয়ে শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ি সিদ্ধান্ত জানাতে এফডিসিতে অবস্থান নেয় শিল্পী সমিতির আপিল বোর্ড। যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিলো অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকতে দেখা গেলেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি জায়েদ খান কিংবা চুন্নুকে।