ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৭:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

আফগানিস্তানে গোলা বিস্ফোরণে ৬ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে এক বিস্ফোরণে ছয় শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান।


জেলা প্রশাসনিক প্রধান কারিম বে সিনহুয়া  বার্তা সংস্থাকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় দৌলত আবাদ জেলার একটি স্কুলের কাছে একদল শিশু খেলা করছিল। এ সময় এক শিশু পরিত্যক্ত একটি কামানের গোলার ওপর আছাড় খায়। এতে গোলাটি বিস্ফোরিত হয়ে নিষ্পাপ শিশুগুলো মারা যায়।


নিহত শিশুদের বয়স ছয় বছর থেকে ১২ বছর। এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। তবে কারিম দাবি করেছেন, তালেবান এ ঘটনা ঘটাতে পারে। আফগান নিরাপত্তার রক্ষী ও কর্মকর্তাদের হত্যার জন্য তারা এমনটা করে থাকতে পারে।


ল্যান্ডমাইন ও এন্টি-পার্সোনাল মাইন বিস্ফোরণে প্রতি মাসে আফগানিস্তানের অর্ধশতাধিক লোক নিহত বা বিকলাঙ্গ হয়।