আফগানিস্তানে তুষারপাতে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানে ভারি তুষারপাত ও প্রবল বৃষ্টিতে নারী ও শিশু অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
তীব্র শীত আফগানিস্তানের জন্য নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এই বছর আবহাওয়া আরো চরম আকার ধারণ করেছে বলে দেশটির আবহাওয়া বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা টিমের মুখপাত্র তামিম আজিমি রয়টার্সকে বলেন, এই দেশে এ রকম চরম শৈত্যপ্রবাহ আশা করিনি আমরা। ভারি তুষারপাতে হতাহতের ঘটনা ঘটছে বলে খবর পাচ্ছি, কিন্তু নির্দিষ্টভাবে কতজন হতাহত হয়েছে এই মূহুর্তে সে তথ্য আমাদের কাছে নেই।
দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা মাইনাস ১২ সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। শনিবারের মৃতদের নিয়ে চলতি বছর তীব্র ঠান্ডায় এই পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।
ভারি তুষারপাতে নতুন বছর শুরু হওয়ার পর থেকে কাবুল-কান্দাহার মহাসড়ক, সালাঙ্গ টানেলসহ বেশ কয়েকটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে আছে।
দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে রবিবার ভারি তুষারপাতে দুইটি বাড়ির ছাদ ধসে অন্তত আটজন মারা যান।মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানিয়েছেন। দেশটির অপর কয়েকটি অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
-জেডসি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











