ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১:৫৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আফগানিস্তানে নারীদের বিক্ষোভ, যা করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজেদের অধিকার দাবিতে বিক্ষোভ করেছেন নারীরা। বিরল এই বিক্ষোভ দমনে মারধর ও লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা।
তালেবানের ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির কয়েক দিন আগে শনিবার বিরল প্রায় ৪০ জন নারী আফগানিস্তানের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘১৫ আগস্ট কালো দিন’। বিক্ষোভে অংশ নেওয়া নারীরা কাজ করার ও রাজনীতিতে অংশগ্রহণের অধিকারের দাবি জানান।

এসময় তাদের ‘রুটি, রুজি ও স্বাধীনতা চাই,’ ‘ন্যায়বিচার চাই, অবহেলায় আমরা ক্ষুব্ধ’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।

তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে নারী অধিকার কঠোরভাবে সীমিত করা হয়েছে। কয়েক মাসের মধ্যে নারীদের প্রথম কোনো বিক্ষোভ ছিল এটি।

উল্লেখ্য, তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় আফগানিস্তানে কঠোর শরিয়াহ আইন অনুসরণ করেছিল। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর হাজারো কিশোরীর মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। অনেক সরকারি চাকরিতে নারীদের ফিরতে বাধা দেওয়া হচ্ছে। দীর্ঘ সফরে নারীদের একা ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।