আফগানিস্তানে নারী অধিকার নয়,ইসলামিক আইনই গুরুত্ব পাবে
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই তালেবানরা ক্রমাগতভাবে নারীদের অধিকার দমন করে আসছে। তাদের পদক্ষেপে সারা বিশ্বে বিপুল বিতর্ক এবং সমালোচনার পরেও নিজেদের অবস্থানে অনড় রইল তালেবান। স্পষ্ট ভাবে জানিয়ে দেয়া হল, নারী অধিকার বা সমানাধিকার নয় দেশটিতে গুরুত্ব পাবে ইসলামিক আইনই।
শনিবার তালোবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দেশটির স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসকে জানিয়েছেন, ইসলামিক আইনের বিরুদ্ধে যায়, এমন কোনও কার্যকলাপকে তারা বরদাস্ত করবেন না। নারী স্বাধীনতার বিষয়টি দেশের প্রচলিত ইসলামিক আইনের নিরিখে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়াও আফগানিস্তানের অংশীদার এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে ধর্মীয় বিধান মানতে এবং মানবিক সহায়তাকে রাজনীতির সাথে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তালোবানের মুখপাত্র।
ক্ষমতায় আসার পরপরই নারীদের ওপর জারি করা হয় বিভিন্ন নিষেধাজ্ঞা। গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ ও এনজিওগুলোতে নারীদের নিষেধাজ্ঞা ঘোষনা এই নারীদের ওপর তালেবানের সর্বশেষ আদেশ।
এনজিওগুলোতে নারীদের নিষেধাজ্ঞা বিষয়ে তালেবানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল রহমান হাবিব দাবি করেছেন, বিদেশী সাহায্য গোষ্ঠীর নারী কর্মীরা হিজাব না পরে ইসলামিক পোশাকবিধি ভঙ্গ করেছে।
তালেবানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন সে দেশের মেয়েরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং নারী অধিকার রক্ষার সঙ্গে যুক্ত কর্মীরা এ নিয়ে বিক্ষোভ করেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ (ইউএন), ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো তালেবানের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে এবং নারীদের ওপর প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক ভাবেও চাপ বাড়ানো হয়েছিল কাবুলের উপর। কিন্তু এসবের পরেও তালেবান প্রশাসনের তরফে জানিয়ে দেয়া হল, শরিয়ত বিরোধী কোনও কাজকেই সে দেশে মেনে নেয়া হবে না।
সূত্র: এএফপি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







