ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১০:২২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

আফগানিস্তানে নারী শিক্ষক-স্বাস্থ্যকর্মী সংকট: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

আফগানিস্তানে নারী শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে দেশটি বড় সংকটে পড়বে বলে সতর্ক করেছে ইউনিসেফ।  সংস্থাটি বলছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ২৫ হাজার নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ২০ হাজার নারী শিক্ষক ও ৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হারানোর আশঙ্কা রয়েছে। এতে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব পড়বে, বিশেষ করে নারী ও শিশুদের জন্য। 

ইউনিসেফের মতে, মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার কারণে নতুন প্রজন্মের দক্ষ নারী কর্মী তৈরি হচ্ছে না, ফলে একদিকে অভিজ্ঞ কর্মী কমছে, অন্যদিকে তাদের বিকল্পও তৈরি হচ্ছে না। 

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, নারী স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমে গেলে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত নীতিগত পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইউনিসেফ। 


ইউনিসেফ-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি ২৫ হাজারের বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারানোর ঝুঁকিতে রয়েছে।

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করে। বিশেষ করে সরকারি খাতের অনেক পদে নারীদের নিয়োগ সীমিত করা হয়েছে এবং মেয়েদের শিক্ষার সুযোগ মূলত প্রাথমিক স্তরেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে প্রায় ১০ লাখ নারী প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমান নীতি অপরিবর্তিত থাকলে এই সংখ্যা আরও দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারীদের অংশগ্রহণ দ্রুত হ্রাস পাচ্ছে। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ হাজার নারী শিক্ষক এবং ৫ হাজার ৪০০ স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্র থেকে হারিয়ে যেতে পারেন। এটি ২০২১ সালের মোট নারী কর্মশক্তির প্রায় এক-চতুর্থাংশ।

স্বাস্থ্যখাত বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। আফগানিস্তানে নারী রোগীদের চিকিৎসায় নারী স্বাস্থ্যকর্মীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একইভাবে মেয়েদের শিক্ষায় নারী শিক্ষকের ভূমিকা অপরিহার্য হিসেবে বিবেচিত হয়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, শিক্ষক, নার্স, চিকিৎসক ও সমাজকর্মী ছাড়া কোনো দেশের মৌলিক সেবা ব্যবস্থা টিকে থাকতে পারে না। তাঁর মতে, মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত করা হলে দেশটি দীর্ঘমেয়াদে বড় মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়বে।

অর্থনৈতিক প্রভাব নিয়েও সতর্ক করেছে সংস্থাটি। ইউনিসেফের হিসাব অনুযায়ী, নারী কর্মী সংকটের কারণে আফগান অর্থনীতিতে বছরে প্রায় ৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতি হতে পারে।

সংস্থাটি তালেবান কর্তৃপক্ষকে নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি শ্রমবাজারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে দেশটি ভবিষ্যৎ মানবসম্পদ সংকট এড়াতে পারে। 

তথ্যসূত্র : রয়টার্স