আফগানিস্তানে বিমান হামলা নারী-শিশুসহ নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত ৭ জন নিহত হয়েছে। হামলার প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ করেছে ওই এলাকার বাসিন্দারা।খবর- কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
স্থানীয় নিউজ ওয়েবসাইট টোলো নিউজ জানায়, রোববার রাতে বিমান হামলায় নিহত ৭ জন একই পরিবারের সদস্য। এদের মধ্যে তিনজনই শিশু। হামলার সময় তারা রাতের খাবার খেতে বসেছিলেন। ফলে এই হামলা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় লোকজন।
বলখ প্রদেশের এক সংসদ সদস্য অভিযোগ করে বলেন, সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯টি প্রদেশ জুড়ে ১৩টি স্থল ও ১২টি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু ‘সন্ত্রাসী’ নিহত এবং ১৩ জন আহত হয়েছে। আরো অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে।
তবে ওই বিবৃতিতে সাত বেসামরিক নিহত হওয়া সম্পর্কে কিছু বলা হয়নি।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











