আফগানিস্তানে বিষক্রিয়ার শিকার ৬০ ছাত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৫ জুন ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আফগানিস্তানে স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ায় ৬০ জন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে এধরনের ঘটনা ঘটেছিল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান
প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ার পর প্রায় ৬০ আফগান মেয়ে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির পুলিশ সোমবার জানিয়েছে।
সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বীন মোহাম্মদ নাজারি বলেন, কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে যখন মেয়েরা ক্লাসে আসে তখন তারা বিষক্রিয়ার শিকার হয়। বর্তমানে শিক্ষার্থীরা ভালো আছেন বলে জানান তিনি।
এদিকে পৃথক এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, উত্তর আফগানিস্তানে দু’টি আলাদা হামলায় প্রায় ৮০ জন স্কুলছাত্রী তাদের প্রাইমারি স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় এক শিক্ষা কর্মকর্তা রোববার এই তথ্য জানিয়েছেন বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তালেবান ২০২১ সালে ক্ষমতা দখলে নেয়ার পর থেকে এই ধরনের ঘটনা এবারই প্রথম ঘটল বলে মনে করা হচ্ছে।
প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মাদ রাহমানি বলেন, সানচারাক জেলায় প্রায় ৮০জন ছাত্রীকে বিষপ্রয়োগ করা হয়। তিনি জানান, ভুক্তভোগী ছাত্রীদের হাসপাতালে নেয়া হয়েছে এবং তারা সবাই এখন ভালো আছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






