আফগান নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধের নিন্দা মহিলা পরিষদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন বন্ধে তালেবান সরকারের ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভসহ এই ঘোষণার নেতিবাচক প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও পড়বে বলেও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শঙ্কার কথা জানানো হয়।
বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের অধ্যয়ন বন্ধের ঘোষণা দিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে। তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রীর এ ধরণের নির্দেশে আমরা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছি।
তালেবান ক্ষমতায় যাওয়ার পরই আফগানিস্তানের শিক্ষাখাতে ব্যাপক প্রভাব পড়ে। গতবছর তালেবান ক্ষমতা দখলের পর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষায় নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে সীমিত করে এবং নারীদের জন্য পৃথক শ্রেণিকক্ষসহ বিকল্প যাতায়াতের পথ বেঁধে দেয় তারা। এছাড়া কারা নারীদের পড়াতে পারবেন আর কারা পারবেন না তাও নির্ধারণ করে দেয়। এতে আফগান নারীরা মাধ্যমিক শিক্ষা থেকে বাদ পড়েছে।
এই মানবাধিকার পরিপন্থী নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ কের বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ অনতিবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহারের জোর দাবি জানায়।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


