আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে যা বললেন পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভাষা আন্দোলন নিয়ে কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। গত বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় আনুমানিক সকাল ৭টায় যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে অনেকের মতো শোকাচ্ছন্ন হয়ে আছেন চিত্রনায়িকা পরীমণি। কেননা পরীর দুঃসময়ে সুদূর যুক্তরাজ্য থেকেই পাশে ছিলেন কিংবদন্তি এই লেখক। নিয়মিত সাহস যুগিয়েছেন নায়িকাকে।
গত বছর মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পরীমণি। সে সময় তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন আবদুল গাফফার চৌধুরী। গণমাধ্যমে পরীকে নিয়ে কলাম লিখেছিলেন। এমনকি পরীমণিকে নিয়ে তিনি রচনা করেছিলেন একটি বিশেষ কবিতাও।
সেই কবিতা শেয়ার দিয়েই আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলেন পরীমণি। ফেসবুকে এই নায়িকা লিখেছেন, ‘আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর...!’
এদিকে পরীমণির ঘনিষ্ঠজন, নির্মাতা চয়নিকা চৌধুরী এক স্ট্যাটাসে আবদুল গাফফার চৌধুরীকে নিয়ে বেশ কিছু তথ্য জানিয়েছেন। লিখেছেন, ‘অনেকক্ষণ ভাবছিলাম খবর শোনার পর থেকে। অনেক কিছু চোখে ভেসে উঠছিল বারবার। আপনার চেহারা, কানে বাজছিল আপনার স্নেহমাখা কথা, আপনার লেখা আমাকে অজস্র টেক্সট। আগষ্ট এর ৫, ২০২১ সাল থেকেই আপনি আমাকে খুঁজেছেন। অজস্রবার। বুঝেছিলাম পরিমণির জন্য। কিন্ত এটাও সত্যি আমার খারাপ সময়ে এমন কোনদিন নেই আপনি আমাকে ফোন করে খবর নেন নাই। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে।’
চয়নিকা আরও লিখেছেন, ‘আপনি আমাদের সাহস দিতেন সবসময়। সত্যি কান্না পাচ্ছে। কথা ছিল, আপনি আসবেন, দেখা হবে। অসুস্থতার ভেতরেও কল করেছিলেন আপনি। আহা!’
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











