ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৩:২৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আবারও আ.লীগের সভাপতি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার

আবারও আ.লীগের সভাপতি শেখ হাসিনা

আবারও আ.লীগের সভাপতি শেখ হাসিনা

আবারও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। নবমবারের মত দলটির সভাপতি নির্বাচিত হলেন তিনি। তিনি আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হলেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে আবারও সভাপতি পদে আসীন হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এর আগে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, এ সময় তা সমর্থন করলেন পীযুষ ভট্টাচার্য। দুজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।

এদিকে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

আজ অনুষ্ঠিত কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন দলের সদ্য বিলুপ্ত ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এতে সমর্থন দেন সদ্য বিলুপ্ত ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

পরে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন অন্যান্য কাউন্সিলরদের জিজ্ঞাসা করলে তারাও ওবায়দুল কাদেরের নামই বলেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওবায়দুল কাদেরকে দলের সাধারণ সম্পাদক ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান।