আবারও দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
আবারও দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার
দেশের দ্রুততম দ্রুততম মানবী হিসেবে শিরিন আক্তার নিজের আসন ধরে রেখেছেন। আর দ্রুততম মানব হয়েছেন ইসমাইল হোসেন।
শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপি বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার হয়েছেন দেশের দ্রুততম মানবী হয়েছেন। ১০০ মিটার স্প্রিন্টে তিনি সময় নিয়েছেন ১১.৮০ সেকেন্ড। এছাড়া ১০০মিঃ স্প্রিন্টে ১০.৫৫ সেকেন্ড সময় নিয়ে আবারো দ্রুততম মানব হয়েছেন নৌবাহিনীর এম ইসমাইল হোসেন।
শিরিন আক্তার জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলে টানা ১১ বার দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন।
প্রতিযোগিতার প্রথম দিনে হাইজাম্প (নারী) নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সেনাবাহিনীর ঋতু আক্তার এ ইভেন্টে ১.৭০ মিটার অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়ছেন। এ ইভেন্টে ১.৬৮ মিটার অতিক্রম করে ২০১৯ সালে রেকর্ড করা বাংলাদেশ জেলের পক্ষে উম্মে হাফসা রুমকী এবারও একই উচ্চতা অতিক্রম করেছেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে।
আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আব্দুল করিম, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এসএম আলী কবীর।
এবারের আসরে ৩৪টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪টি ইউনির্ভাসিটি, ১টি শিক্ষাবোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল ও বাংলাদেশ আনসার ভিডিপিসহ মোট ৪৫টি সংস্থার ৪৩৮জন অ্যাথলেট এবং ৬৫জন ম্যানেজার ও কোচ অংশ গ্রহণ করছেন। তিন দিনব্যাপি প্রতিযোগিতায় পুরুষ ও নারী দুই গ্রুপের ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষ ইভেন্ট ২২টি এবং নারী ইভেন্ট ১৪ টি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার