আবারও বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ফাইল ছবি
এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। যা এতোদিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
বুধবার (৩ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
এর আগে ২৮ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। তারও আগে দুই দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয় যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়।
দাম বাড়ার কারণে ৪ আগস্ট থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৯৩৩ টাকা যা এখন বিক্রি হবে ৬৭ হাজার ৪১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
বুধবার পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকায়। ২১ ক্যারেটের সোনার দাম ছিল ৭৭ হাজার ৫৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয় ৬৬ হাজার ৪৮৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ১৭১ টাকা।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






