আবারও বেড়েছে সোনার দাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
আবারও বেড়েছে সোনার দাম
আট দিনের ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বাড়ানো হয়েছে দুই হাজার টাকারও বেশি। বাড়তে বাড়তে চূড়ায় উঠে দুই দফা কমার পর গত ৯ সেপ্টেম্বর ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়ানোর পর বৃহস্পতিবার সেটি আরেক দফা বাড়ল। আজ শুক্রবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৭৬ হাজার ৪৫৭ টাকায় বিক্রি হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও নানাবিধ কারণে বর্তমানে দেশিয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ৫৫৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৭ টাকা। ২১ ক্যারেটের সোনার ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৫৬০ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি ৫৪ হাজার ২৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চলতে শুরু করায় বর্তমানে প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার ভরি সোনা আসছে। সরবরাহ ভালো থাকলেও শুধু ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দুর্বল হওয়ায় সোনার দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।’
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী










