ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৯:১৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

আবারও শাকিবকে নিয়ে সর্তক করলেন পূজা!

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হিসেবেই বড় পর্দায় অভিষেক তার। খুব অল্প সময়ের মধ্যে নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়।

সম্প্রতি ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারে মেলায় হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

এদিকে শাকিব খানের আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে দাঁড়িয়েছেন পূজা। তবে ঠিক কি কারণে সরে দাঁড়িয়েছেন তিনি, তা এতোদিন ধরে গুঞ্জনের মধ্যে থাকলেও পূজা তেমন কিছুই বলেননি। তবে এবার সবাইকে সর্তক করে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

বুধবার (৮ মার্চ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজা বলেন, শাকিব খানকে অসম্মান করে কোনো কথা বলিনি। তিনি অনেক বড় মাপের সুপারস্টার। যে অভিনেতা-অভিনেত্রী কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু অনেকে অনেক দিক থেকে বলছে, ওকে বাদ দেওয়া হবে, ওকে নেওয়া হবে, ওটা আসলে একজন অভিনেতা-অভিনেত্রীর জন্য অনেক বেশি অসম্মানজনক। এটি আমি কখনই চাই না।’

তিনি আরও বলেন, ‘এই জায়গাটাও আমি ক্লিয়ার করতে চাই। আমি দেখেছি, অনেকেই শাকিব খানের নাম বলছিল, আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করে কথা বলা, আমার কোনো অধিকারই নেই, এটি আমি বলতে পারব। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি যে এই মুভিতে চুক্তিবদ্ধ হইনি।’


এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে পূজা লেখেন— ‘বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’

সেই সঙ্গে শাকিবের নাম উল্লেখ না করে পূজা লেখেন, ‘যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, বুধবার (৮ মার্চ) ‘পরি’ নামের ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। যেখানে জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি। ওয়েব ফিল্মটির পোস্টার-ট্রিজার উন্মোচন করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে।