ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৪:৫১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

আবারও সভা ডেকেছেন রওশন এরশাদ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচনের লক্ষে আগামীকাল রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের সভা ডেকেছেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

সভায় উপস্থিত থাকতে পার্টির আরেকাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বান করেছেন তিনি।

যদিও চিঠিতে জিএম কাদেরকে তিনি পার্টির কো-চেয়ারম্যান বলে উল্লেখ করেন। আজ শনিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও জাতীয় পার্টির সংসদের নেতা নির্বাচন হবে এ সভায়। রওশন এরশাদ এই সভায় সভাপতিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে, অনিবার্য কারণে রংপুর-৩ আসনের প্রার্থিতা ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ।