আবারো পেছাতে পারে অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
আবারো পেছাতে পারে অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ
ভারতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আরো একধাপ পেছানোর ইঙ্গিত দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ইতোমধ্যেই করোনা মহামারীর কারণে ২০২০ সালের নভেম্বর থেকে প্রথম দফায় পিছিয়ে তা ২০২১ সালের ফ্রেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল।
এ প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশাল দাস বলেন, আরো একবার অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ পেছানোর সম্ভাবনা দেখা দিয়েছে। ফিফা এখনো পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কারণ কনমেবল, কনকাকাফ, সিএএফ’র মত বেশ কয়েকটি কনফেডারেশন এখনো বাছাইপর্ব শেষ করতে পারেনি।
তিনি বলেন, বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফিফা আরো একধাপ বিশ্বকাপ আয়োজন পিছিয়ে দিতে পারে। ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।
এদিকে অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ক্যাম্প আগামী ১৫ অক্টোবর থেকে ঝাড়খান্ডে শুরু হবার কথা থাকলেও সেটাও পিছিয়ে যেতে পারে।
কশাল দাস জানান, আগামী ১০-১২ দিনের মধ্যে ফিফার থেকে একটি সিদ্ধান্ত আসার পরেই ক্যাম্প শুরু করা হবে। তবে ক্যাম্প শুরুর সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এদিকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত লুফতানসা এয়ারওয়েজ ভারতে তাদের সব ফ্লাইট বাতিল করায় ভারতীয় অনুর্ধ্ব-১৭ জাতীয় নারী দলের সুইডিশ কোচ থমাস ডেনারবির ভারতে ফেরাও পিছিয়ে গেছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





