আবার একসঙ্গে ইমরান-পড়শী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ১১:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার
বর্তমান সময়ের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী। ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’সহ দুজনের গাওয়া বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সেই সূত্রে গানের জুটি হিসেবে বছর পাঁচেক আগে ভালোই নাম হয়েছিল দুজনের।
তবে অজানা কারণে গেল টানা চার বছর আর তাদের পাওয়া যায়নি একসঙ্গে। সেই বিরতি ভেঙে আবারও এক হলেন তারা। প্রস্তুত হচ্ছেন আসছে ভালোবাসা দিবসের জন্য। রোমান্টিক তিন গানের একটি বিশেষ অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে এই ফেব্রুয়ারিতে। ইমরান জানান, তিনটি গানই দ্বৈত। সবগুলোরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ইমরান নিজেই। এরইমধ্যে একটি গানের কাজ শেষ। গানটির শিরোনাম ‘আবদার’। বাকি গান দুটির রেকর্ডিং কয়েকদিনের মধেই সম্পন্ন হবে। সিডি চয়েসের ব্যানারে বাজারে আসবে অ্যালবামটি। অডিওর পাশাপাশি একটি গানের ভিডিও-ও আসবে একই সময়ে।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘পড়শী আর আমি যে কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি প্রায় সবগুলোই শ্রোতারা গ্রহণ করেছেন। এবার ভালোবাসার গান নিয়ে পুরো অ্যালবাম করছি আমরা। আশাকরি সবার ভালো লাগবে।’ পড়শী বলেন, ‘ইমরান ভাই এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। তার সুর-সংগীতও সবাই বেশ পছন্দ করছে। তার ওপর জীবন মামার কথা! সব মিলিয়ে এই অ্যালবামটি বেশ জনপ্রিয়তা পাবে বলেই আমার বিশ্বাস।’
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








