ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১২:৩৬:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

আবার বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০১ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

বাজেট ঘোষণার পর দাম কমলেও আবারও দাম বাড়ছে সোনার। ভরি প্রতি  ২ হাজার ৪১ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জানায় সমিতি।

সোনার দাম বর্ধনের পর ২২ ক্যারেট সোনার ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বেড়ে ৫২ হাজার ১৯৬ টাকায় দাঁড়াবে। এ ছাড়া ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায় বিক্রি হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে এই মূল্য কার্যকর হবে।

আজ বুধবার পর্যন্ত সোনা বিক্রি হচ্ছে ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকায়। তবে সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মূল্যেই থাকবে। রুপার মূল্য (প্রতি ভরি ৯৩৩ টাকা) অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া প্লাটিনাম বা হোয়াইট গোল্ডের মূল্যও বাড়ছে ভরি প্রতি ২ হাজার ৪১ টাকা। এ ক্ষেত্রে প্লাটিনামের মূল্য ৬১ হাজার ৮১৯ টাকা থেকে বেড়ে ৬৩ হাজার ৮৬০ টাকা।

এর আগে গত ১৮ জুন সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ভরিতে ১ হাজার ১৬৭ টাকা টাকা হ্রাস করেছিল জুয়েলার্স সমিতি।