আবার মুক্তি পেয়েছে সালমান-শাবনূরের সিনেমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
নব্বই দশকের ঢালিউড সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহ সিনেমা ইন্ডাস্ট্রিতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন। অল্প দিনের ক্যারিয়ারে তিনি জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছিলেন। হয়ে উঠেছিলেন কোটি তরুণীর স্বপ্নের নায়ক। ফ্যাশন, স্টাইল, সংলাপ ও সাবলীল অভিনয়ে অনন্য ছিলেন সালমান শাহ।
১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি। সোহানুর রহমান সোহানের পরিচালনায় দেশের চলচ্চিত্রপ্রেমী পেয়েছিলেন দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ার শুরু করা সালমান শাহ সুপারহিট সিনেমা হিসাবে উপহার দেন। পরে ক্ষণজন্মা সালমান খান অনেক নায়িকার সঙ্গেই হিট সিনেমা উপহার দিলেও সেরা জুটিটি গড়ে উঠেছিল জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে। সালমানের ক্যারিয়ারের সর্বাধিক সিনেমাও শাবনূরের সঙ্গেই। তার মধ্যে অন্যতম হিট সিনেমা ‘জীবন সংসার’।
গল্প, নির্মাণ, গানে-অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমাটির পরিচালক জাকির হোসেন রাজু। সিনেমাটিতে সালমান-শাবনূরের সঙ্গে সাদাকালো যুগের হিট জুটি ফারুক-ববিতাও অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ১৮ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি সেই সময় ব্যবসা সফল হয়েছিল।
দীর্ঘদিন পর আবারও সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। এ প্রজন্মের অনেক দর্শক সালমান শাহকে পছন্দ করেন এবং ভালোবাসেন। তাকে নিয়ে গর্বও করেন। তারা প্রায়ই সামাজিক মাধ্যমে আক্ষেপ করেন— সালমানের সিনেমা হলে বসে দেখতে পারেননি বলে। তাদের জন্য নতুন করে ‘জীবন সংসার’ মুক্তি পাওয়াটা দারুণ সুযোগ বলে মনে করেন পরিচালক জাকির হোসেন রাজু।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর বিজিবি সিনেমা হলে সালমান শাহর ‘জীবন সংসার’ সিনেমাটি চলছে। এর আগে তারা সালমান-শাবনূরের ‘চাওয়া থেকে পাওয়া’ ছবিটিও মুক্তি দিয়েছিলেন।
বিজিবি সিনেমা হলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘হলে আগের মতো দর্শক এখন আর আসেন না। সেটি নতুন সিনেমা চলুক আর পুরোনো সিনেমাই চলুক। দর্শক এখন আর আগের মতো সিনেমা দেখেন না। এর পরও আমাদের তো হল চালু রাখতে হয়। এ সপ্তাহে সালমান শাহর কালজয়ী সিনেমা ‘জীবন সংসার’ চলছে।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







