আবার সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
গত অক্টোবরে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগায় হেরেছিল বার্সেলোনা। কয়েক মাসের ব্যবধানে সেই হারের শোধ তারা নিলো সৌদি আরবের মাটিতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল পাল্টা গোলের ম্যাচ ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল জিতে ১৪ বছর পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল বার্সেলোনা।
জেদ্দার কিং আব্দুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। পাঁচ গোলের চার গোলই হয়েছে প্রথমার্ধে, স্টপেজ টাইমেই তিনটি! শুরুর দিকে সমানে সমান লড়াই হয়েছে। ম্যাচের আধঘণ্টা পার হওয়ার পর বার্সা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সফল হয়। ৩৬তম মিনিটে রাফিনহা বক্সে ঢুকে নিচু শটে জাল কাঁপিয়ে তার দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে রিয়াল গোল শোধ দেয়। হাফওয়ে লাইনের কাছে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে আক্রমণে যান। তারপর দুই বার্সা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার একক প্রচেষ্টায় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধের নাটকের তখনো বাকি ছিল। দুই মিনিট পর রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি এরিয়াতে জায়গা পেয়ে যান। তারপর চিপ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। রিয়াল কর্নার পায়, রাফিনহা গোললাইন থেকে বল বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। ফিরতি শট নেন গনসালো গার্সিয়া। বল বার ও পোস্টে আঘাত করে লাইন অতিক্রম করে। তাতে বিরতির আগে আবার দুই দল সমতা ফেরায়।
২-২ এ সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে বার্সা-রিয়াল। ৭৩তম মিনিটে বক্সে ঢুকে শট নিতে গিয়ে পিছলে পড়েন রাফিনহা। তবুও তার শট রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিওর গায়ে লেগে থিবো কোর্তোয়ার দিকে ছোটে, ভুল পা বাড়িয়ে বলকে থামাতে পারেননি তিনি। জালে জড়ায় বল। এর তিন মিনিট পর কিলিয়ান এমবাপে বদলি নামেন। হাঁটুর চোটে সেমিফাইনাল মিস করা ফরাসি ফরোয়ার্ড বাকি সময়ে সমতা ফেরাতে পারেননি।
ম্যাচ ঘড়ির কাঁটা ৯০ মিনিট পার হওয়ার পর মাঠে উত্তাপ ছড়ায়। এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও রিয়াল প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে চমক দেখাতে পারেনি। বার্সা কিপার জোয়ান গার্সিয়া শেষ দিকে আলভারো কারেরাস ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে রুখে দেন। তাতে ১৬তম ট্রফি জিতল বার্সা।
গত বছরও রিয়ালকে হারিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ২০১১ সালের পর প্রথম দল হিসেবে এই ট্রফি ধরে রাখতে পারল তারা।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন






