ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২০:৪৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে স্পিকারের শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশিষ্ট আবৃত্তি শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার এক শোক বার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর প্রায় দুইটার দিকে মৃত্যু হয় হাসান আরিফের।  তার বয়স হয়েছিল ৫৬ বছর। 

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে সক্রিয় ছিলেন।