আবে হত্যাকাণ্ডে শোকস্তব্ধ জাপান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১২ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডস্থলে শোকগ্রস্তদের অবিচল স্রোত নেমেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বন্দুক সহিংসতা বিরল যে দেশে, সে দেশে সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকা মানুষটির এমন মৃত্যু পুরো জাপানকেই স্তব্ধ করে রেখেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন আবে, ২০০৬ সালে। ২০১২ সালে ফের ক্ষমতায় ফিরে জাপানের অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন ও সামরিক শক্তি বাড়ানোয় মনোযোগ দেন তিনি।
২০২০ সালে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পরও ছিলেন রাজনীতিতে সক্রিয়। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সবচেয়ে বড় অংশও মূলত তারই নিয়ন্ত্রণে ছিল।
উল্লেখ্য, শুক্রবার সকালে এলডিপির এক প্রার্থীর প্রচারেই নারা গিয়েছিলেন আবে, দলীয় সমাবেশে বক্তৃতা করার সময় তাকে পেছন থেকে গুলি করেন ৪১ বছর বয়সী এক আততায়ী। এ ঘটনাকে জাপানের গণতন্ত্রের ওপর নির্মম আঘাত হিসেবেও দেখছেন রাজনীতিকরা।
সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে ৫০ বছর বয়সী নাতসুমি নিওয়া বলেন, এমন ঘটনা ঘটায় আমি হতভম্ব । ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই বলেছেন গৃহিনী।
শোকের মধ্যেই দেশটিতে পার্লামেন্টের উচ্চকক্ষের ভোটের শেষদিনের প্রচারণাও শুরু হয়েছে। আবে হত্যাকাণ্ড এই নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে এবং আবের অনুসারী ফুমিও কিশিদা নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারকে বড় জয় এনে দেবে বলেই মনে করা হচ্ছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








