আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন উপহার দিতে চাই না: কবিতা খানম
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বাচনটা যেন প্রতিযোগিতার পরিবর্তে প্রতিহিংসায় পরিণত না হয়। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন উপহার দিতে চাই না।
শনিবার যশোরের মণিরামপুর উপজেলা অডিটরিয়ামে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ও রিটানিং অফিসার, যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল এবং পুলিশ সুপার মঈনুল হক।
কবিতা খানম প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এমন কোন কাজ করবেন না যা দ্বারা নির্বাচন কমিশনার প্রশ্নবিদ্ধ হয়। ভয়ভীতি উর্ধ্বে থেকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ এবং নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে আশা রাখি। আপনাদের নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থাপনা নির্বাচন কমিশন গ্রহণ করেছেন। ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের দিন রাতে ভোট কেন্দ্রে আপনাদের টিম নিয়ে অত্যন্ত সর্তকতার সঙ্গে থাকতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি ভুলের কারণে প্রশংসার স্থলে নিন্দা নিতে চায় না। রাগ-অনুরাগের উর্ধ্বে থেকে আপনাকে ভোট গ্রহণের দায়িত্ব পালন করতে হবে। কারণ এ নির্বাচনটার দিকে বিশ্ব তাকিয়ে আছে।
তিনি আরো বলেন, নির্বাচনের দিন সকালেই মা-বোন ভোটাররা আগে আগে ভোট কেন্দ্রে পৌঁছাবেন। তারা যেন যথাযথ ভাবে নির্বিঘ্নে ভোটটা দিতে পারেন। সেক্ষেত্রে ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের সে দিকে খেয়াল রাখতে হবে।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’




