আমরা শিশুর জীবন রঙিন করতে চাই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৭ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শিশুর জীবন রঙিন করতে চাই। তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও মানসিক বিকাশে নানা আয়োজন করছি। প্রতিটি উপজেলায় স্টেডিয়াম করে দিচ্ছি।
বুধবার শিশু সমাবেশে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, এবারের শিশু দিবসের মূল প্রতিপাদ্য— বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন। সব সময় যদি বলে পড় আর পড়, কারো ভালো লাগে? তোমাদের ভালো লাগবে? এজন্য শিশু বঙ্গবন্ধু খেলাধুলা করেছেন। এ দেশের প্রতিটি শিশুর খেলাধুলাসহ নানা আয়োজনে মানসিক বিকাশের ব্যবস্থা আমরা নিয়েছি।
এসময় শিশু বক্তারা বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনাকে মিস করছি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তোমরা ভালো আছো? তোমরা ঠিকমতো পড়াশোনা করো। আমি ও আমার ছোটবোন শেখ রেহানা টুঙ্গিপাড়াতেই থাকি। আজ আমি তোমাদের সঙ্গে নেই, কিন্তু আমার মন পড়ে আছে টুঙ্গিপাড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফলিলাতুন্নেসা ইন্দিরা, সচিবসহ সরকারের পদস্থ কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে বিশেষ সাংস্কৃতির উপস্থাপনা প্রদর্শন করা হয়।
-জেডসি
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা











