ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৫৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

‘আমার মাকে বাঁচান’ এক সন্তানের আকুতি

আপডেট: ১২:৩২ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার

Rashida_SM_325663024স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, দিনাজপুর : দিনাজপুর জেলার পার্বতীপুরের সাংবাদিক সোহেল সানীর মা রাশিদা বেগম (৫০) বেশ কিছুদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার উন্নত চিকিত্সা নিশ্চিত করা গেলে ফের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। ব্যয়বহুল এ চিকিত্সার জন্য অনেক টাকার দরকার। বর্তমানে অর্থাভাবে চিকিত্সা ব্যাহত হচ্ছে। সানী তাই মায়ের সুচিকিত্সার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বচ্ছল নাগরিকদের সুদৃষ্টি কামনা করেছেন। সোহেল সানী পার্বতীপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি পার্বতীপুরে ‘আমাদেরসময়.কম ও আমাদের অর্থনীতি’ পত্রিকার স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সানী জানান, তার বাবা মারা গেছেন অনেক আগে। দরিদ্র পরিবারের দুই পুত্র সন্তানকে অনেক প্রতিকূলতার মধ্যে বড় করেছেন মা রাশিদা বেগম। এখন তিনি অসুস্থ হয়ে বড়ই অসহায় হয়ে পড়েছেন। দরিদ্রতার কারণে সারাটা জীবন রাশিদা বেগমের কষ্টে কেটেছে। গত নভেম্বর-মার্চ মাসে তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে তার। স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার পর সংশ্লিষ্ট ডাক্তাররা বলেছেন, রাশিদার দ্রুত উন্নত চিকিতাসা দরকার। সানি বলেন, আমার মাকে বাঁচান। আমি আমার মাকে হারাতে চাই না। অন্য ১০ জন সন্তানের মতো আমিও মায়ের স্নেহধন্য হয়ে বেঁচে থাকতে চাই। এ জন্য দেশের সব শ্রেণী-পেশার মানুষের কাছে মায়ের রোগমুক্তির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি। ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচ‍াতে সন্তানের আকুলতায় সাড়া দিয়ে যে কোনো সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে-০১৭৪৯২০৮৫৪০। ২৮.০৬.২০১৫