ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আমিনির মৃত্যু কারণ জানালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হিজাব পরার বাধ্যতামূলক আইন ভঙ্গ করায় ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক ও পরে হাসপাতালে মৃত্যু হওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু নিয়ে ফরেনসিক রিপোর্ট প্রকাশ হয়েছে। এতে বলা হয়, তার মৃত্যু পুলিশের মারধরে নয়, বরং অসুস্থতার কারণে হয়েছে। যদিও ২২ বছর বয়সী ইরানি কুর্দি মাহসার পরিবার বলছে, নীতি পুলিশের মারধরের ফলেই সে মারা গেছে।

শুক্রবার (৮ অক্টোবর) ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন (এফএমও) এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে আমিনির স্বাস্থ্য পরীক্ষার বরাতে বলা হয়েছে, আঘাতের কারণে নয়, বরং মাহসা আমিনি সেরিব্রাল হাইপোক্সিয়ার কারণে একাধিক অঙ্গের অকার্যতায় মারা গেছেন। তার মস্তিষ্ক ও হার্টে সমস্যা হয়েছিল। যদিও, তার পরিবার এর আগে জানায়, সে পুরোপুরি সুস্থ ছিল।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর মাসাকে রাজধানী তেহরানে আটক করা হয়। এরপর তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল বলে এরই মধ্যে অস্বীকার করেছে পুলিশ। তবে তারা বলেছে, হার্ট অ্যাটাক হয়েছিল মাহসার। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ১৭ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। বিবিসি