আমিরাতকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলার মেয়েরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৯:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
প্রতিপক্ষকে বিশাল ব্যবধানে হারানো বাংলাদেশের মেয়েদের যেন স্বভাব হয়ে দাড়িয়েছে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দুইটি খেলায় জয়ের পর আজ শুক্রবার টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
বাংলার মেয়েরা প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ৭-০ ব্যবধানে জয় নিয়ে। দিনের প্রথম ম্যাচে ভিয়েতনাম ৭ গোলে জয়ের পর গ্রুপ শীর্ষে ওঠার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮ গোল। ৭-০ গোলে জেতায় ভিয়েতনামের সঙ্গে পয়েন্ট ও গোল গড় সবই সমান হয়ে গেল বাংলাদেশের।
ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে দলকে এগিয়ে দেয় শামসুন্নাহার। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আনুচিং মগিনি। যমজ দুই বোন আনাই মগিনি ও আনুচিং মগিনির অসাধারণ কম্বিনেশনে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায় ৩৫ মিনিটে।
ডান দিক দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস নেন আনাই। তার বোন আনুচিং হেডে গোল করেন। দুই মিনিট পর হ্যাট্রিক পূরণ করেন আনুচিং। প্রথমার্ধের ইনজুরি সময়ে আমিরাতের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে।
দ্বিতীয়ার্ধে কিছুতেই গোল পাচ্ছিল না বাংলাদেশ। ৭১ মিনিটে আনাই মগিনি খরা কাটায়। বাংলাদেশ সপ্তম গোল করে ইলামনি। এ নিয়ে বাংলাদেশ ৩ ম্যাচে ৯ পয়েন্ট এবং ২৫ গোল করে সমান অবস্থানে ভিয়েতনামের।
রোববার ভিয়েতনামের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











