আমি স্বপ্ন শেয়ার করি না : সাক্ষাৎকারে সুনিধি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৭ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার
সুনিধি চৌহান ভারতিয় উপমহাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। খুব অল্প বয়স থেকেই প্রতিভার কারণে লাইমলাইটে এসেছেন। তবে ইদানীং তাকে প্লেব্যাক একটু কম শোনা যাচ্ছে। এ বছর জানুয়ারিতে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। তবে বেশি দিনের ব্রেক নেননি। ডিজিটাল প্ল্যাটফর্মে এক রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবে আবার কাজে ফিরেছেন সুনিধি।
প্র: ডিজিটাল প্ল্যাটফর্মে রিয়্যালিটি শো, আপনার মতে এই ট্রেন্ড কি দীর্ঘস্থায়ী হবে?
উ: নিশ্চয়ই হবে। একই ধরনের রিয়্যালিটি শো দীর্ঘ সময় ধরে একই ভাবে চলে আসছে। এখানে গান কম আর প্রতিযোগীদের সংঘর্ষের কাহিনি যেন বেশি বলা হয়। আমার তো মনে হয়, সকলের কাছেই একটা সংঘর্ষের গল্প থাকে। কিন্তু তা শেয়ার করা জরুরি নয়। বিচারকদেরও উচিত একটা মাত্রা রেখে প্রতিযোগীদের প্রশংসা করা। অনেক সময় তাঁরা বলে থাকেন, ‘তুমি তো অরিজিনাল সিঙ্গারের চেয়েও ভাল গেয়েছ’। এই ধরনের মন্তব্য কখনই করা উচিত নয়। তবে শোয়ের শুটিংয়ের সময় আমি প্রেগন্যান্ট ছিলাম। তাই আমি আর আমার ছেলে খুব সুন্দর মিউজিক্যাল পরিবেশ এনজয় করেছি। অভিজ্ঞতা যদি ভাল না হতো, তা হলে হয়তো সময়টা স্ট্রেসফুল কাটত।
প্র: আপনি অত্যন্ত সফল একজন গায়িকা। কোন গুণকে নিজের ইউএসপি মনে করেন?
উ: আমি শ্রোতাদের কাছে থ্যাংকফুল। কেরিয়ারে কম্পিটিশনের কথা না ভেবে, সব সময় নিজের উপর ফোকাস করেছি। আপনি নিজের জায়গা নিয়ে নিরাপদ না হলে ইনসিকিয়োরিটি তাড়া করবেই। আমার থেকে যদি কেউ ভাল গায়, সেটা পজিটিভ ভাবে গ্রহণ করেছি। প্রতি গানের সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করি। আমি ওয়েস্টার্ন গান শুনতে ভালবাসি। চেষ্টা করি, সেই মিউজিক থেকে কিছু ভাল জিনিস যেন নিজের মধ্যে নিতে পারি। আর একটা বিষয়ে আমি খুব নিশ্চিত, তা হল প্রতিভা। ট্যালেন্টেড হলে, সে সফল হবেই। আমি কিন্তু ১১ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেছি। ‘মেরি আওয়াজ সুনো’ আমাকে বড় প্ল্যাটফর্ম দিয়েছিল। তবে গ্লোবালি শ্রোতারা আমাকে চিনতে শুরু করেন ‘মস্ত’-এর গান থেকে।
প্র: আপনি তো লাইভ শোয়ের জন্যও জনপ্রিয়। মা হওয়ার পর ব্রেক নিয়েছেন। মিস করেন শো?
উ: ৩৪ বছর ধরে এই সব কিছুই তো করে আসছি! এখন আমি মাদারহুড এনজয় করতে চাই। আর এক-দু’ মাসের মধ্যে ছেলেকে সঙ্গে নিয়ে স্টেজ শো করতে চলে যাব। আমার কাছে মাতৃত্ব খুব স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, প্রথম ১০টা দিন খুব কঠিন ছিল, কখন দিন আর কখন রাত, বুঝতেই পারছিলাম না।
প্র: এর পর নতুন কী করতে চান?
উ: ইন্ডিভিজুয়াল অ্যালবাম বানাতে চাই। নতুন ধরনের কিছু গান শিখতে চাই। প্লেব্যাক তো করতে চাই-ই। ভবিষ্যতে নিজে গান কম্পোজও করব।
প্র: একজন শিল্পী হিসেবে কী স্বপ্ন দেখেন?
উ: আমি স্বপ্ন কারও সঙ্গে শেয়ার করি না। এটুকু বলব, ভাল চরিত্র পেলে অভিনয়ও করব (হেসে)।
সূত্র : বিদেশী পত্রিকা থেকে
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







