আমেরিকান ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের `লোক`
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
গত বছরের কথা—চাকরি করা কিছু তরুণ অল্প পরিসরে, স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলেন মাঠে। নিজেদের নাম দিয়েছিলেন ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস (এফএনএফ)। বন্ধু-বান্ধবকে ক্যামেরার সামনে ও পেছনে নিয়ে একে একে তৈরি করেন ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই দশ সিনেমার একটি হলো ‘লোক’।
এবার ‘লোক’-এর জন্য এলো আনন্দের সংবাদ। চলচ্চিত্রটি লড়বে যুক্তরাষ্ট্রের ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাস্টিক শর্টস’-এ। পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশ কিছু শর্টফিল্ম নির্মাণ করলেও, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি তার প্রথম অংশগ্রহণ।
তিনি বলেন, ‘লোক’ একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই চলচ্চিত্রে তুলে ধরতে। চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। আন্তর্জাতিক অঙ্গনে এটি গিয়েছে, এজন্য টিমের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে—এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব এটি। বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য বিখ্যাত। আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বসবে এই ফেস্টিভালের ২০তম আসর। ২০০৫ সাল থেকে প্রতি বছর টেক্সাসের অস্টিন শহরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।
সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, ‘লোক’ আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ। তিনি এমন একটি চরিত্রে আমাকে ভেবেছেন। কাজ করার সময় ভাবিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বেরও।
‘লোক’-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।
সাভারের একটি এলাকায় শুটিং হয়েছে ‘লোক’-এর। এই শর্টফিল্মটির নির্বাহী প্রযোজনা ও সম্পাদনা করেছেন কনক খন্দকার। চিত্রগ্রহণ করেছেন রাফি উদ্দিন। সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম ডিজাইন করেছেন নাবিলা ইলিয়াছ তারিন এবং আর্ট ডিরেকশন করেছেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










