ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৭:০৬:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

আম্পানের তাণ্ডবে রাজশাহীতে ঝরে গেছে ২০ শতাংশ আম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে রাজশাহীতে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমের। বাগানগুলোর প্রায় ২০ শতাংশ আম ঝরে গেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

জানা যায়, বুধবার রাত ১২টার পর থেকে জেলার চারঘাট, পুঠিয়া ও বাগমারা উপজেলার উপর দিয়ে ব্যাপক তাণ্ডব তালিয়ে যায় আম্পান। এতে করে এসব এলাকার সিংহভাগ আম ঝরে গেছে। বেশকিছু এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। মাঠের পাকা ধান ঝরে গেছে। নিচু জমির ধান বৃষ্টির পানিতে ডুবে গেছে।

তবে রাজশাহীর বিনোদপুর এলাকায় অবস্থিত আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ২টা ৫৫ থেকে ২টা ৫৮ মিনিটে ৫৯ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।

রাজশাহীর ডিসি হামিদুল হক জানান, জেলার আমের প্রায় ২০ শতাংশ ঝরে গেছে। তবে ধানের তেমন ক্ষতি হবে না। অন্যান্য ক্ষতি নিরূপণের কাজ চলছে।

-জেডসি