আম্পানে ১১০০ কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
আম্পানে ১১০০ কোটি টাকার ক্ষতি। ছবি : ফোকাস বাংলা
প্রাথমিক অনুমান অনুযায়ী ঘূর্ণিঝড় আম্পানে ২৬ জেলা ক্ষতিগ্রস্ত এবং ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ বৃহস্পতিবার বিকালে ঘূর্ণিঝড় পরবর্তী অনলাইন প্রেস ব্রিফিংয়ে এনামুর রহমান এ তথ্য জানান তিনি।
এ সময় তিনি বলেন, চূড়ান্ত ক্ষতির পরিমাণ জানাতে আরও সাত দিন সময় লাগবে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের অধীনে থাকা ১১০০ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০০ ব্রিজ কালভার্ট, ২৩৩টি স্থানীয় সরকার কার্যালয়ও ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনায় ক্ষতি হয়েছে বেশি। এসব এলাকায় টিউবওয়েলের ক্ষতি হওয়া পানি সংকট তীব্র হয়েছে। সেসব জায়গায় পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় মারা যাওয়া ১০ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলো স্থানীয় কর্তৃপক্ষ পুনর্নির্মাণ করবে।’
তিনি জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ জেলার প্রত্যেককে ৫০০ বান্ডিল টিন এবং ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ধানের ক্ষেত খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আমের বাগানে ১৫০ কোটি টাকার লোকসান হয়েছে।
ত্রাণের অর্থ দিয়ে সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে আম কিনবে বলেও জানান তিনি।
পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ৮৪টি ক্ষতির মুখে রয়েছে। এর ফলে ২৫০-৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন, গবাদি পশুর ক্ষতি হয়েছে ১৪০ কোটি টাকা এবং মৎস্য ক্ষতি হয়েছে ৩৫০ কোটি টাকার।
ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে করণীয় কী, সে বিষয়ে আলোচনায় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘দেশের উপকূলীয় ২৬ জেলায় ঘূর্ণিঝড় আম্পান আঘাত হেনেছে। ১০ জন নিহতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন সেচ্ছাসেবীও রয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের সিপিপি ইউনিট লিডারের মা সাহারা খাতুন জনগণকে সচেতন করতে গিয়ে নৌকা ডুবিতে নিহত হন। তার পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।’
গতকাল বুধবার বিকেলে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাতের সাথে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











