ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২:১০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আরও ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরের তিনজন। সারাদেশে বর্তমানে মোট ১৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৩৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২১৪ জন। মৃত্যু একজনের।

উল্লেখ্য, ২০২১ এ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গেুতে আক্রান্ত হয়েছিলেন। মারা যান ১০৫ জন।