ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২:১২:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আরচারিতে স্বর্ণ জয় রোকসানার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৩ পিএম, ৯ মে ২০১৮ বুধবার

বিশ্ব চ্যাম্পিয়ন ইরাকের ফাতিমাকে হারিয়ে আরচারিতে স্বর্ণ জয় করেছেন বাংলার মেয়ে রোকসানা। আজ বুধবার ফাতিমাকে ১৩৬-১৩৩ সেট পয়েন্ট ব্যবধানে হারিয়ে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের এককে স্বর্ণ জেতেন বাংলাদেশের এই তারকা।

আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোকসানা আক্তার। তার ফলও দেখালেন। স্বর্ণ জয় করে রোকসানা যথেষ্ট উচ্ছসিত।

মওলানা ভাসানী স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ছিল বাংলাদেশি আরচারদের দাপট। চ্যাম্পিয়নশিপের ১০ ইভেন্টের ৯টিতেই স্বর্ণের লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের আরচাররা। এখন পর্যন্ত শেষ হওয়া ৫টি ইভেন্টের মধ্যে ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতেছে বাংলাদেশের আরচাররা।